[b]যশোর:[/b] ইসর নির্দেশে যশোরের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে প্রত্যাহার করা হয়েছে।
দশম জাতীয় সংসদ নির্বাচন চলাকালে কর্তব্যে ব্যর্থতার কারণে নির্বাচন কমিশন তাকে প্রত্যাহারের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠায়।
বুধবার দুপুরে তাকে যশোর থেকে প্রত্যাহার করা হয়।
এ প্রসঙ্গে জয়দেব ভদ্র জানিয়েছেন,পুলিশ সদর দফতর থেকে এখনো তাকে কিছু জানানো না হলেও তাকে প্রত্যাহারের খবরটি ঠিক। তবে নির্বাচন কমিশন থেকে কোনো নির্দেশনা ছিল বলে ধারণা করছি।
তিনি আরো জানিয়েছেন,বৃহস্পতিবার প্রয়োজনীয় অফিসিয়াল কাজ শেষ করে শুক্রবার তিনি যশোর ছাড়বেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে ভোটগ্রহণ করা হয়। বিরোধী ১৮-দলীয় জোট নির্বাচন বর্জন ও প্রতিহতের ঘোষণা দেয়ায় সেখানকার নির্বাচনে অধিকাংশ মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিলনা।
বেশিরভাগ এলাকার কেন্দ্রগুলো ছিল প্রায় ভোটারশূন্য। আর যশোর-৫ (মনিরামপুর) আসনে কার্যত ভোটগ্রহণ হয়নি। এই আসনের ৬০টি কেন্দ্রে বিরোধী দলের প্রতিরোধের মুখে ভোটগ্রহণ স্থগিত করা হয়। হামলা করা হয় প্রিসাইডিং অফিসার,পুলিশ ও আনসার সদস্যদের ওপর।
এর আগে ২০১২ সালের নভেম্বরে যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতির শোচনীয় অবস্থায় এই জেলা থেকে বদলি করা হয়েছিল পুলিশ সুপার কামরুল আহসানকে। তার জায়গায় দায়িত্ব দেয়া হয় নেত্রকোণার তৎকালীন এসপি জয়দেব ভদ্রকে। ওই বছরের ১২ নভেম্বর তিনি যশোরে যোগদান করেন।
শ্রেণীহীন
যশোরের পুলিশ সুপার প্রত্যাহার
ইসর নির্দেশে যশোরের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে প্রত্যাহার করা হয়েছে। দশম জাতীয় সংসদ নির্বাচন চলাকালে কর্তব্যে ব্যর্থতার কারণে নির্বাচন কমিশন তাকে প্রত্যাহারের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠায়।





