দেশের ৪ জেলার চার উপজেলায় সোমবার বিএনপি-জামায়াতসহ ১৯দলের ডাকা হরতাল পালিত হচ্ছে। এর মধ্যে ২ উপজেলায় সকাল-সন্ধ্যা ও ২ উপজেলায় আধাবেলা হরতাল পালন করছে তারা।
রোববার অনুষ্ঠিত চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ দফা ভোটগ্রহণে ভোট কারচুপি, এজেন্টদের মারধর ও ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া, জালভোট দেয়াসহ বিভিন্ন অভিযোগে এ হরতাল ডাকে উপজেলা পর্যায়ের বিএনপি, জামায়াত-শিবিরসহ ১৯দলীয় জোট।
ফেনী: জালভোট, কেন্দ্র দখল ও পোলিং এজেন্টদের মারধরের অভিযোগে ফেনীর সোনাগাজী উপজেলায় সোমবার উপজলে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
উপজেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন রোববার দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এসময় তারা পুনঃনির্বাচনের দাবি জানান।
বরিশাল: ভোট কারচুপির অভিযোগে বরিশালের আগৈলঝড়া উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী এসএম আফজাল হোসেনসহ ৪ প্রার্থীর ভোট কারচুপি অভিযোগে নির্বাচন বর্জন করে সোমবার উপজেলায় আধাবেলা হরতাল পালন করছে স্থানীয় বিএনপি।
বরিশাল আগৈলঝাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে বিএনপি প্রার্থী এসএম আফজাল হোসেন, আওয়ামী লীগের বিদোহী প্রার্থী যতিন্দ্রনাথ মিন্ত্রী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রফিকুল নবী ভাট্টি ও স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন খান এ অভিযোগ করেন।
রোববার সকালে বরিশাল আগৈলঝাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপি প্রার্থী এসএম আফজাল হোসেন এ ঘোষণা দেন।
ব্রাহ্মণবাড়িয়া: বিজিবি সদস্যদের সঙ্গে বিএনপির সংঘর্ষে উপজেলা যুবদলের সহ সভাপতি হাদিস মিয়া নিহতের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সোমবার অর্ধদিবস হরতাল পালন করছে উপজেলা বিএনপি।
রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন সাংবাদিকদের এ তথ্য জানান।
রোববার বিকেল ৩টার দিকে আখাউড়া পৌর শহরের তারাগণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ওই যুবদল নেতা নিহত হন।
চুয়াডাঙ্গা: ভোট কারচুপির অভিযোগ তুলে পুনরায় উপজেলা পরিষদ নির্বাচনের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সোমবার বিএনপিসহ ১৯ দলের সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
ভোট চলাকালে রোববার দুপুর ১টায় জেলা বিএনপির সহ-সভাপতি ও জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান ধন্দুর বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৯ দলের পক্ষে হরতালের ঘোষণা দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রুহুল আমীন।
[b]ঢাকা, ২৪ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]
৪ উপজেলায় হরতাল চলছে
দেশের ৪ জেলার চার উপজেলায় সোমবার বিএনপি-জামায়াতসহ ১৯দলের ডাকা হরতাল পালিত হচ্ছে। এর মধ্যে ২ উপজেলায় সকাল-সন্ধ্যা ও ২ উপজেলায় আধাবেলা হরতাল পালন করছে তারা।
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ: হাইকোর্ট
আদালতের কোনো রায় বা আদেশের প্রতিবাদে হরতাল, ধর্মঘট কিংবা কর্মবিরতি আহ্বান করা অবৈধ ও সংবিধানবিরোধী বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি ডাকা হলে সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফটিকছড়ি উত্তর উপজেলায় হরতাল, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার কার্যালয় যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। হরতালের প্রথম দিনে সড়ক অবরোধের কারণে ঢাকা-ফেনী-খাগড়াছড়ি (ফটিকছড়ি অংশ) আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।
হরতাল আ. লীগের, সরব জামায়াত, কর্মসূচি বৈষম্যবিরোধীদের
আওয়ামী লীগের ডাকা মঙ্গলবারের হরতালে সকাল থেকে চট্টগ্রামে দলটির কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। তবে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা মাঠে সরব ছিলেন। কমিটি গঠনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন, সড়ক অবরোধ ও পদযাত্রাসহ পাল্টাপাল্টি নানা কর্মসূচি পালিত হচ্ছে
হরতাল নিয়ে আতঙ্কিত হবেন না: নগরবাসীকে ডিএমপি কমিশনার
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের ডাকা হরতাল প্রতিরোধে পুলিশ কড়া অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলী। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এসময় নগরবাসীকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানান তিনি।
















