বগুড়ায় ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার রাত সোয়া ৮ টার দিকে জেলা শহরের জিরোপয়েন্ট সাত মাথা এলাকায় এ সংঘর্ষ হয়।  
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিএসআই) মুঞ্জুরুল হক ভূঞা জানান,সাত মাথা এলাকায় মুখোমুখি অবস্থান নেয় ছাত্রলীগের দু’পক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে ছাত্রলীগের দু’পক্ষের মাঝে সশস্ত্র অবস্থান নেয় পুলিশ।
এ সময় ৫/৬ টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সদর থানার ওসি ফয়জুর রহমানসহ ৪ পুলিশ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫/২০ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।
বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে উদ্ভুত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]