কুষ্টিয়া: কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুর রউফ কুমারখালি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
রোববার দিনব্যাপী এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে নন্দলালপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা এবং কুমারখালি শহর আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সুধিমহল আবদুর রউফের সঙ্গে অংশগ্রহন করেন।