সাবেক ও বর্তমান মন্ত্রী, সংসদ সদস্য, সচিবদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান এর ফল যথাসময়ে দেখা যাবে।
সোমবার দুদক’র মাসিক ব্রিফিংয়ে সংস্থাটির সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী একথা বলেন।
তিনি বলেন, আমরা অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করছি। যথাসময়ে এর রেজাল্ট দেখা যাবে। দুদক আইওয়াশের জন্য কাজ করছে না। নিরপেক্ষভাবেই দুদকের অনুসন্ধান ও তদন্ত চলে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাচার করা অর্থ বিদেশ থেকে ফেরত আনার চেষ্টা অব্যাহত আছে ও থাকবে।
ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন দুদক’র উপ-পরিচালক (জন সংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
এ সময় দুদকের জানুয়ারি মাসের কার্যক্রম তুলে ধরেন সচিব।
[b]ঢাকা,১৭ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
মন্ত্রী, এমপি, সচিবদের দুর্নীতির তদন্ত যথাসময়ে জানা যাবে: দুদক
সাবেক ও বর্তমান মন্ত্রী, সংসদ সদস্য, সচিবদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান এর ফল যথাসময়ে দেখা যাবে। সোমবার দুদক’র মাসিক ব্রিফিংয়ে সংস্থাটির সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী একথা বলেন





