কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের ৫ কিলোমিটার অদূরে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব স্থানে ২টি ট্রলারসহ থাইল্যান্ডের নাগরিক ও দালালসহ ৬৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। এর মধ্যে ৫৪ জন মালয়েশিয়া গামী যাত্রী, ৮ জন ট্রলারের ক্রু ও ৪ জন দালাল রয়েছে বলে জানা যায়।
মঙ্গলবার ভোর ৫টার টার দিকে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়।
সেন্টমার্টিন কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার হারুন-অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, কোস্টগার্ডের একটি টহল ওই ট্রলার দুটি সন্দেহজনক মনে হলে তাদেরকে চার্জ করে। পরে ট্রলারের যাত্রীরা স্বীকার করে তারা মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে সোমবার ভোর রাত ৪টার দিকে টেকনাফ থেকে রওয়ানা দিয়েছে।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
সেন্টমার্টিনে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা; আটক ৬৬
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের ৫ কিলোমিটার অদূরে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব স্থানে ২টি ট্রলারসহ থাইল্যান্ডের নাগরিক ও দালালসহ ৬৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। এর মধ্যে ৫৪ জন মালয়েশিয়া গামী যাত্রী, ৮ জন ট্রলারের ক্রু ও ৪ জন দালাল রয়েছে বলে জানা যায়





