চট্টগ্রামের এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩০ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ১৪ জন তরুণী ও ১৬ জন পুরুষ রয়েছে বলে জানায় পুলিশ।
নগর পুলিশের উপ-কমিশনার বাবুল আক্তার জানান, সোমবার রাত ১২টার দিকে সিএমপির সদরঘাট থানা পুলিশ তাদের আটক করে।
সিএমপির সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে হোটেল সিলটনে অভিযান চালানো হয়। এসময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে তল্লাশি চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণীসহ ৩০ জনকে আটক করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চট্টগ্রামের বেশ কয়েকটি হোটেল দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। নগরীর আলকরণের সিলটন হোটেলটিও এ তালিকায় রয়েছে।
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]