নোয়াখালীর চাটখিলের পশ্চিম দেলিয়াইয়ে ওয়াদুদ চেয়ারম্যানের বাড়ির পাশে পুকুর ও খাল থেকে অজ্ঞাত পরিচয়ে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইবরাহীম খলিল জানান, সোমবার সকালে এলাকাবাসী ওই দুই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]