নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ১১টা ২০ মিনিটে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। তাৎক্ষনিক তাদের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ।
আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের ১২৯ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটেছে।[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1395662998.jpg[/img]
হালিশহর থানার এসআই সাইফুল জানান, আগ্রাবাদ কলোনির একটি বাসা থেকে একজনকে গলা কাটা ও অপরজনকে পায়ের রগ কাটা অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, দুই মহিলাকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) এস এম তানভির আরাফাত বলেন, মা ও মেয়েকে কুপিয়ে খুন করা হয়েছে। কারা খুন করেছে সেটি এখনও জানতে পারিনি।
[b]চট্টগ্রাম,২৪ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ
[/b]