সংরক্ষিত নারী আসনে ৪৮ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত  ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।
আজ বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে এ ঘোষণা দেওয়া হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ১৯ মার্চ তাদের নির্বাচিত করা হয়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আইন অনুযায়ী প্রতিদ্বন্দ্বী না থাকায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন কমিশন থেকে একটি তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের পর সংরক্ষিত আসনের বিজয়ীদের গেজেট পকাশ করা হবে।
৯ মার্চ মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কমিশন। পরবর্তীতে ১১ মার্চ আপিল করলে তা খারিজ হয়ে যায়।
ঢাকা,১৯মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ