চাঁদপুর: চাঁদপুরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরসহ ১৮ দলের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
আটক নেতাকর্মীদের মধ্যে ১২ জন বিএনপির ও ৪ জন জামায়াত-শিবিরের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
এদের মধ্যে চাঁদপুরের শাহরাস্তি রায়শ্রী উত্তর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মিজানুর রহমান ও একই ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড জামায়াতের দপ্তর সম্পাদক ইমাম হোসেন। বাকিদের নাম জানা যায়নি।
এদিকে,ঢাকায় ১৮ দলের ডাকা ২৯ ডিসেম্বরের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিকে কেন্দ্র করে রোববার চাঁদপুর থেকে ঢাকাগামী বাস ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর জানান,আটক অনেকেই বিভিন্ন মামলার এজহারভুক্ত আসামি। আবার বেশ কয়েকজনকে বিভিন্ন স্থানে নাশকতার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে এমন সন্দেহে আটক করা হয়েছে
শ্রেণীহীন
চাঁদপুরে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মী আটক
চাঁদপুর: চাঁদপুরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরসহ ১৮ দলের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।





