চতুর্থ দফায় ৯১টি উপজেলায় নির্বাচনের ভোট গ্রহন চলছে। এ ধাপে পিরোজপুর জেলার জিয়া নগর উপজেলায় চেয়ারম্যান চেয়ারম্যান পদে দোয়াত-কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মেঝো ছেলে মাসুদ বিন সাঈদী।
আজ রোববার ৯১টি উপজেলায় ভোট গ্রহন চললেও দেশের ১৬ কোটি মানুষের দৃষ্টি এখন পিরোজপুরের জিয়া নগরে। দেশের সব ধরণের গণমাধ্যমেরও আগ্রহের কমতি নেই এ উপজেলার নির্বাচন নিয়ে। জিয়ানগর উপজেলা নির্বাচনের নিউজ কভার করতে এসেছেন দেশী-বিদেশী অনেক গণমাধ্যমকর্মীরা।
এলাকাবাসী জানান, মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী পরপর দু’বার পিরোজপুরের এমপি হয়ে আমাদের এলাকায় অনেক উন্নয়ন করেছেন। তাই তার ছেলেকে আমাদের মাঝে উপজেলা চেয়ারম্যান প্রার্থী পেয়ে আমরা গর্বিত। আমরা এলাকাবাসী চাই মাসুদ বিন সাঈদী আমাদের উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বচিত হোক।
এ উপজেলায় মাসুদ বিন সাঈদীর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ১৪ দল সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ খালেক গাজী (আনারস) দলের উন্নয়ন কর্মকাণ্ডকে পুঁজি করে প্রচার-প্রচারণা চালিয়েছেন।
উল্লেখ্য, আ: খালেক গাজী গত উপজেলা নির্বাচনে বিএনপি-জামায়াতের সমর্থন নিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে কিছু দিন পর আওয়ামী লীগে যোগদান করেন।
জাতীয় পার্টি (জেপি) সমর্থিত বালিপাড়া ইউনিয়নের তিনবার নির্বাচিত জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু (মোটরসাইকেল) কর্মী-সমর্থকদের দিয়ে বিভিন্ন কৌশলে চালিয়েছেন নির্বাচনী প্রচারণা।
জিয়ানগর উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ২৩টি। ভোট কক্ষের সংখ্যা ১৫৫টি। মোট ভোটার ৪৮ হাজার ৮৯৭ জন। এর মধ্যে পুরুষ ২৪ হাজার ৫৫৫, মহিলা ভোটার ২৪ হাজার ৩৪২ জন। ঝুঁকিপূর্ণ কেন্দ্র নলবুনিয়া, বউ ডোগীয়া, লক্ষিদিয়া ও কালীবাড়ি বাগান।
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর
[/b]
শ্রেণীহীন
ভোট যুদ্ধের মুখোমুখি সাঈদীর ছেলে
চতুর্থ দফায় ৯১টি উপজেলায় নির্বাচনের ভোট গ্রহন চলছে। এ ধাপে পিরোজপুর জেলার জিয়া নগর উপজেলায় চেয়ারম্যান চেয়ারম্যান পদে দোয়াত-কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর





