নিজস্ব প্রতিবেদকসাভার:সাভারের চাপাইন এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে চাপাইন এলাকার বিলের পাশের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম মিজানুর রহমান (৩০)। তিনি সাভার চাপাইন এলাকার মৃত কুটু মিয়ার ছেলে এবং সাভার থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক।
সোমবার রাতের কোনো এক সময়ে তিনি খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিহত মিজান সাভার পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) স্টোর কিপার পদে চাকরি করতেন।
নিহতের বোন হাজেরা বলেন, সোমবার রাতে কে বা কারা ফোন করে মিজানকে ডেকে নিয়ে যায়। আজ সকালে আমরা মিজানের লাশের সংবাদ পাই।
মিজান বিএনপির রাজনীতিতে জড়িত থাকায় বেশ কিছুদিন ধরেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা নানাভাবে তাকে হুমকি দিয়ে আসছিল বলে জানান নিহতের বড়ভাই আজমত হোসেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে চাপাইন এলাকার বিলের পাশে একটি ধানক্ষেতে মিজানের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের পরই ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হবে বলে জানান তিনি।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শ্রেণীহীন
সাভারে স্বেচ্ছাসেবক দলের নেতা খুন
নিজস্ব প্রতিবেদকসাভার:সাভারের চাপাইন এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে চাপাইন এলাকার বিলের পাশের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম মিজানুর রহমান (৩০)।





