আওয়ামী লীগ হিটলারের চেয়েও ভয়ঙ্কর। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা এখন এদেশে কাজ করছে। দিল্লি বাংলাদেশের মাথার উপর চেপে বসে আছে বলে মন্তব্য করেন বিশিষ্ট কলামিষ্ট ও বুদ্ধিজীবী ফরহাদ মাজহার।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নিউইয়র্ক ভিত্তিক সাপ্তাহিক বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশে রাজনৈতিক সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফরহাদ মাজহার বলেন, বর্তমান সংবিধান ফ্যাসিষ্ট কায়দায় করা হয়েছে। এটা গণতান্ত্রিক সংবিধান নয়। কোন বিবেকবান মানুষ বলতে পারবে না দেশে গণতন্ত্র আছে।
সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক এফ ওয়াজেদ এ খানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ প্রমুখ।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]