[b]ঢাকা:[/b] আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদের নব-নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ বাক্য পাঠ করছেন। প্রতিবেশি রাষ্ট্র ভারত ছাড়া অন্য কোনো দেশের সরকার এখনো নব-নির্বাচিতদের রাষ্ট্র ক্ষমতায় আসার প্রক্রিয়াকে স্বাগত জানায়নি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি বন্ধুদের কাছ থেকে এখন পর্যন্ত উল্লেখ করার মতো কোনো অভিনন্দন বার্তা পাননি।
কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী, ভোটের ফল ঘোষণার পরপরই নতুন সরকারকে স্বাগত জানিয়ে বিদেশি বন্ধুরা বিভিন্ন মাধ্যমে অভিনন্দন বার্তা পাঠিয়ে থাকেন।
সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচন ও চলমান সহিংসতা নিয়ে এবার হতাশা প্রকাশ করেছে ফ্রান্স, জার্মানী ও চীন।দেশ তিনটি বুধবার পৃথক বিবৃতিতে রাজনৈতিক দলগুলোকে জনগণের প্রত্যাশার প্রতি সাড়া দিয়ে অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরার এবং অর্থবহ সংলাপ শুরুর তাগিদ দিয়েছে।
বুধবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান,সহিংস এবং কম ভোটার উপস্থিতির নির্বাচনের পর বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে দেশটি।সব রাজনৈতিক দলকে সহিংসতার পথ পরিহার করে শান্তিপূর্ণ ও সহনশীল আচরণ করার পাশাপাশি নিজস্ব গণতান্ত্রিক কাঠামোর মধ্যে সংলাপে বসার আহ্বান জানিয়েছে ফ্রান্স।
এদিকে বুধবার জার্মান সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সকলের স্বার্থে, মত পার্থক্য ভুলে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকার ও বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকা দেখতে চায় দেশটি।জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে হতাশা প্রকাশ করে বিবৃতিতে নির্বাচনের আগে-পরে অনেক মানুষ হতাহত হওয়ার ঘটনায় নিন্দা জানানো হয়।যে কোনো ধরনের সহিংসতা, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা পরিহার করতে বিবৃতিতে সব পক্ষের প্রতি আহ্বান করা হয়।
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের মতে, দশম সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দলসহ বেশির ভাগ দল অংশ নেয়নি এবং অধিকাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা গণতন্ত্রের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিকে যেভাবে ধ্বংস করেছে, তাতে চীন উদ্বিগ্ন।
সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচন ও চলমান সহিংসতা নিয়ে ইতোমধ্যে জাতিসংঘ, কমনওয়েলথ, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য হতাশা প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
অন্যদিকে স্রোতের বিপরীতে গিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনকে প্রতিবেশি রাষ্ট্র ভারত সাংবিধানিক প্রয়োজনীয়তা বলে মন্তব্য করেছে। দেশটি বলেছে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে তাদের মত করেই চলতে দিতে হবে।
জানা গেছে, শিষ্টাচার অনুযায়ী, নির্বাচন কমিশন ভোটের ফল ঘোষণার পরপরই, এমনকি অনেক ক্ষেত্রে গণমাধ্যমে বিজয়ের স্পষ্ট ঘোষণার পরই বিদেশি রাষ্ট্রপ্রধানদের অভিনন্দন বার্তা, টেলিফোন আসতে শুরু করে। এবার ভোটের শেষে এমপিদের শপথ গ্রহণের দিন ধার্য্য হয়ে গেলেও তা আসেনি। বরং দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করে অবিলম্বে সবার কাছে গ্রহণযোগ্য নতুন একটি নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছে প্রভাবশালী এবং বন্ধু রাষ্ট্রগুলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘ভোট নিয়ে ক্ষমতাসীন দলের অন্যতম মিত্র দেশ ভারতও সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিশ্বের বিভিন্ন দেশ অবিলম্বে সংলাপ শুরু এবং একটি গ্রহণযোগ্য নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে।’
তিনি আরো বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে যেভাবে ভোটার উপস্থিতির কথা প্রচার করা হয়েছে, বাস্তবে তা হয়নি। মিডিয়ার মাধ্যমে মানুষ প্রকৃত ঘটনা জানতে পেরেছে।’
শপথ নিতে সংসদে এমপিরা, অভিনন্দন নেই বিদেশি বন্ধুদের
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদের নব-নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ বাক্য পাঠ করছেন। প্রতিবেশি রাষ্ট্র ভারত ছাড়া অন্য কোনো দেশের সরকার এখনো নব-নির্বাচিতদের রাষ্ট্র ক্ষমতায় আসার প্রক্রিয়াকে স্বাগত জানায়নি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি বন্ধুদের কাছ থেকে এখন পর্যন্ত উল্লেখ করার মতো কোনো অভিনন্দন বার্তা পাননি
সংসদে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদেরও প্রতিনিধি রাখার চিন্তাভাবনা চলছে : প্রধানমন্ত্রী
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মতো বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্যও নির্দিষ্ট প্রতিনিধিত্বের ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করছে সরকার। এ বিষয়ে দলের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে সম্ভব হলে একজন নারী ও একজন পুরুষ প্রতিনিধি রাখার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শ্রমিকদের অধিকার আদায়ে সংসদ ও রাজপথে আন্দোলন চলবে : গোলাম পরওয়ার
শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠায় সংসদে এবং সংসদের বাইরে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে। এ আন্দোলন সফল করতে জাতীয় ইউনিয়ন, ক্রাফট ফেডারেশন ও বিভিন্ন সেক্টরের দায়িত্বশীল নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সংসদ প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রীর পরিচ্ছন্নতা ও সংস্কারকাজের নির্দেশ
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সংসদ ভবন এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা, সবুজায়ন কার্যক্রম জোরদার করা এবং প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
প্যাকেজিং-অ্যাক্সেসরিজ খাতের সমস্যা সমাধানে সংসদে ভূমিকা রাখার আশ্বাস বিরোধীদলীয় নেতার
বাংলাদেশের প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিএএমইএ)-এর প্রেসিডেন্টসহ বোর্ডের নেতৃবৃন্দ।
সংসদের বিরোধীদলীয় নেতা বিভিন্ন সমস্যা সংসদে নোটিশ দেওয়া হলেও আলোচনা করছে না সরকার
জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে নোটিশ দেওয়া হলেও আলোচনা করছে না সরকার।
















