বরিশালের বাকেরগঞ্জের বারো আউলিয়ার মাজারের সামনে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. জামাল হোসেন (৩২) নামে এক মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ১০ জন আহত হন।
আহতদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার পূর্ব আউলিয়াপুর গ্রামে। তার পিতার নাম হায়দার আলী।
বরিশাল পরিবহন শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক মো. সেলিম হাওলাদার জানান, দুপুর সোয়া ১২টায় বরিশাল থেকে পটুয়াখালীগামী মাইক্রোবাসের সঙ্গে বরিশাল থেকে যাওয়া মহিন এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ড-০৪-৮৯৬) নামক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের চালক মো. জামাল হোসেন নিহত হন।
বরিশাল,১৩ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ
শ্রেণীহীন
বরিশালে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস চালক নিহত
বরিশালের বাকেরগঞ্জের বারো আউলিয়ার মাজারের সামনে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. জামাল হোসেন (৩২) নামে এক মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে





