সাতক্ষীরা তালা উপজেলায় শ্রীমন্তকাটি গ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী। এরপর সে নিজে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। বৃহস্পতিবার গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতের পিতা তালা উপজেলার বালিয়া গ্রামের রফিকুল গাজী জানান,প্রায় ৫ বছর আগে শ্রীমন্তকাটি গ্রামের ইরফান মোড়লের ছেলে মফিজুল ইসলামের সাথে বিয়ে হয় রিক্তা পারভীনের। তাদের ৪ বছরের একটি কন্যা সন্তান আছে। মাদকাসক্ত জামাই যৌতুকের জন্য তাকে প্রায় মারধর করত। মেয়েকে সুখের কথা চিন্তা করে জামাইকে কয়েকদফা টাকা দোওয়া হয়।
ওইদিন গভীর রাতে মফিজুল নেশা করে এসে তার স্ত্রীকে ব্যাপক মারধর করে এবং শ্বাসরোধ করে হত্যা করে। এরপর মফিজুল বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিয়ার রহামান জানান,ঘটনাটি আমি শুনেছি তবে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]