সিলেটের বিশ্বনাথ থেকে অপহৃত ব্যবসায়ী ফয়জুল ইসলাম খানকে(৫৫) উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ৯টায় জিন্দাবাজার ইউনাইটেড পলি ক্লিনিকের নিচে থেকে তাকে উদ্ধার করা হয়। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।
অপহৃত ফয়জুল ইসলাম খান বিশ্বনাথ বাজারের মেসার্স ফয়জুল ফার্নিচারের স্বত্ত্বাধিকারী। মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশ জানিয়েছে, অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে জানানো হয়- জিন্দাবাজার ইউনাইটেড পলি ক্লিনিকের নিচে গেলে অপহৃত ব্যবসায়ীকে পাওয়া যাবে। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে।
এর আগে, বুধবার সকালে ফয়জুল ইসলাম খানের ছেলে জয়নুল ইসলাম বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি করেন। পরে সকাল ১১টার দিকে অপহৃতের মোবাইলসহ দু’টি মোবাইল ফোন থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল।
শ্রেণীহীন
সিলেটের অপহৃত ব্যবসায়ী উদ্ধার
সিলেটের বিশ্বনাথ থেকে অপহৃত ব্যবসায়ী ফয়জুল ইসলাম খানকে(৫৫) উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ৯টায় জিন্দাবাজার ইউনাইটেড পলি ক্লিনিকের নিচে





