ময়মনসিংহের ভালুকায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে কামরুল (২৫) নামে প্রমি কনজ্যুমার কোম্পানির এক সেলসম্যান নিহত ও ২ জন আহত হয়েছেন। উপজেলার ভরাডোবা-সাগরদিঘি সড়কে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রমি কনজ্যুমার কোম্পানির মালবাহী একটি লেগুনা উপজেলার নারাঙ্গী মান্দাইবাড়ির পুকুরপাড় নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে প্রমির সেলসম্যান কামরুলসহ ৩ জন আহত হয়। আহতদের মধ্যে কামরুলকে প্রথমে ভালুকা ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]