চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা আদর্শ গ্রামে মো: আলমগীর নামেএক যুবলীগ কর্মীকে খুন করেছে দুর্বৃত্তরা।
নিহত আলমগীর কাঞ্চনা আদর্শ গ্রামের নূরুল ইসলামের ছেলে। তিনি যুবলীগের কর্মী বলে জানা গেছে।
আজ বুধবার সকাল ১১টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শেফায়েত উল্লাহ জানান, কাঞ্চনা আদর্শ গ্রামে রাস্তার পাশে আলমগীরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
শ্রেণীহীন
সাতকানিয়ায় দুর্বৃত্তের হামলায় যুবলীগ কর্মী খুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা আদর্শ গ্রামে মো: আলমগীর নামেএক যুবলীগ কর্মীকে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত আলমগীর কাঞ্চনা আদর্শ গ্রামের নূরুল ইসলামের ছেলে। তিনি যুবলীগের কর্মী বলে জানা গেছে





