নতুন বছর সবার মাঝে আনন্দ বয়ে আনবে এমন আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন,পুরোনো বছরের সব জীর্ণতা ধুয়ে মুছে নতুন বছর শুরু হয়েছে। সমৃদ্ধির পথে দেশ এগিয়ে যাবে। সবার জীবন সুন্দর হয়ে উঠবে-এই কামনা করি।
সোমবার বিকালে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন,নববর্ষ উৎসবের ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে। আমরা চাই মানুষ নিরাপদে এ উৎসব পালন করুক। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। দেশের মানুষের পাশাপাশি প্রবাসে অবস্থারত বাঙালিদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানাতে গণভবনে যান। এ সময় প্রধানমন্ত্রী দলীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেন এবং তাদেরও শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানান দেশবাসীকেও।
এ সময় সৈয়দা সাজেদা চৌধুরী,আমির হোসেন আমু,তোফায়েল আহমেদ,শেখ ফজলুল করিম সেলিম,আবুল হাসনাত আবদুল্লাহ,অ্যাডভোকেট সাহারা খাতুন, এইচ টি ইমাম,মাহবুব উল আলম হানিফ,ডা. দিপু মনি,জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।
ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
সমৃদ্ধির পথে দেশ এগিয়ে যাবে
নতুন বছর সবার মাঝে আনন্দ বয়ে আনবে এমন আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন,পুরোনো বছরের সব জীর্ণতা ধুয়ে মুছে নতুন বছর শুরু হয়েছে। সমৃদ্ধির পথে দেশ এগিয়ে যাবে
গোবিন্দগঞ্জে ধানক্ষেত থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানক্ষেতে আত্মগোপনে থাকা মজনু সরকার নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক।
জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসীদের ক্লাব : গোলাম পরওয়ার
আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিবাদীদের ক্লাব আখ্যা দিয়ে দলটির রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বিদ্যুৎখাতে লুটপাটের সুযোগ করে দিয়েছিল আ.লীগ: রিজভী
বিদ্যুৎ খাতে অনিয়ম ও লুটপাটের সুযোগ তৈরি করতেই আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মানিক পশারীর বিরুদ্ধে এবার মুখ খুললেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা, দিলেন চাঞ্চল্যকর তথ্য
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারীকে এবার ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করেছেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা। তাদের দাবি, সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকার মানিক পশারীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছিল।
















