ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হকের হত্যাকারীদের গ্রেফতার করতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার বিকাল ৫টায় শহরের ট্রাংক রোড়ের দোয়েল চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।
সমাবেশে বক্তারা দাবি করেন, আওয়ামী লীগ নেতা একরামকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ফুলগাজী উপজেলা বিএনপি নেতা ও বিগত উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহতাব উদ্দিন চৌধুরী মিনার দায়ী।
সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুশেন চন্দ্র শীল।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক ও দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
এর আগে ফেনী শহরের একাডেমী এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরামকে তার গাড়িতে আগুন দিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
ওই ঘটনার জের ধরে বিকালে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা।
ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ
শ্রেণীহীন
একরাম হত্যায় ফেনী আ.লীগের আল্টিমেটাম
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হকের হত্যাকারীদের গ্রেফতার করতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকাল ৫টায় শহরের ট্রাংক রোড়ের দোয়েল চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়





