রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে খুলনা জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবুকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে।
খুলনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মাজিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এসএম শফিকুল আলম মনা স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে এই সিদ্ধান্ত কথা জানান হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, দলীয় সিদ্ধান্ত ভঙ্গ এবং গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন সাপেক্ষে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হল।
নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার না করায় বাবুকে নির্বাচনী প্রচারণা থেকে বিরত থেকে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর পক্ষে মাঠে থাকার জন্য আহ্বান জানিয়েছিল কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতারা। সে আহ্বানে সারা দিয়ে প্রচার প্রচারণা অব্যাহত রাখায় বাবুকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিএনপি।
ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // ইএইচ