জেলার মুলাদী উপজেলা সদরে বঙ্গবন্ধু সেতুর ঢালে নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়ে দুই ভাইবোন তাসনিয়া (৭) ও হাসান (৪) মারা গেছে।
সোমবার রাত ১১টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘরে জ্বালিয়ে রাখা কুপি থেকে এই আগ্নিকান্ডের সূত্রপাত।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহে আলম হাওলাদার জানান, শিশু দু’টির বাবা জাকির হোসেন ও মা রানী বেগম পৌরসভার পরিচ্ছন্ন কর্মী। তারা রাতে শিশুদের ঘুম পাড়িয়ে দরজা বাইরে থেকে আটকিয়ে কাজে যায়। ঘরে কুপি জ্বালানো ছিল।
ওসি জানান, কাছাকাছি বাড়িঘর না থাকায় আগুন দেখে কেউ এগিয়ে আসতে পারেনি। স্থানীয়রা ছুটে আসার আগেই শিশু দু’টি আগুনে পুড়ে মারা যায়।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]