ফিলিপাইনে প্রচণ্ড বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৩ জন নিহত ও সাতজন নিখোঁজ রয়েছে। ঘরবাড়ি ছেড়েছেন হাজার হাজার অধিবাসী।
আজ সোমবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর রেনাল্ড বালিডো বলেন, বন্যায় কম্পোসটিলা ভ্যালি প্রদেশে ছয়জন ও দাভাও ওরিয়েন্টাল প্রদেশে সাতজন নিহত হয়েছে। সপ্তাহান্তের বন্যায় ১০ প্রদেশের ১ লাখ ৩২ হাজার মানুষ ক্ষতির শিকার হয়েছেন। এরমধ্যে কতজন বাড়ি থেকে নিরাপদ স্থানে আসতে পরেছেন, তা স্পষ্ট করে বলা যাচ্ছে না।





