মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনে ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় ভবেরচর ইউনিয়ন আ’লীগ সভাপতি লোকমান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
গজারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. ফরিদউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত জানান,  শুক্রবার রাতে ভবেরচর কলেজ রোড এলাকা থেকে বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় ভবেরচর ইউনিয়ন আ’লীগ সভাপতি লোকমান হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি সামছুদ্দিন প্রধানের খুনীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার সকাল ১১ থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে হাজার হাজার নারী-পুরুষ। খুনিদের গ্রেফতারের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহারের ৮ ঘন্টা ব্যবধানে ওই আসামীকে গ্রেফতার করলো পুলিশ।
[b]মুন্সীগঞ্জ, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]