[b]ওয়াশিংটন:[/b] ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের ভিসা মামলার শুনানির দিন পেছানোর আবেদন নাকচ করে দিয়েছে একটি মার্কিন আদালত। আগামী ১৩ জানুয়ারি এই মামলার প্রাথমিক শুনানি হওয়ার কথা। কিন্তু তা পেছানোর আবেদন জানিয়েছিলেন দেবযানীর আইনজীবী।
মার্কিন আদালত বুধবার সে আবেদন খারিজ করে দিয়ে বলেছে,মার্কিন আইন অনুযায়ী এই মামলার শুনানি পেছানো সম্ভব নয়।
এদিকে,শুনানির দিন এগিয়ে এলেও দেবযানী খোবরাগাড়েকে জি-ভিসা দেয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত জানায়নি মার্কিন সরকার। সম্ভাব্য গ্রেফতার এড়াতে দেবযানী খোবরাগাড়ে জি-ভিসার আবেদন করেছেন। কিন্তু,এখন পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হচ্ছে, দেবযানীর এই আবেদন পর্যালোচনা করা হচ্ছে।
এর আগে বুধবার ভারত ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে,ভারতে অবস্থানরত আমেরিকার সাধারণ নাগরিকরা দিল্লিস্থ মার্কিন দূতাবাসের ক্লাবে যেতে পারবেন না। ওই ক্লাব কূটনীতিকদের জন্য তৈরি হয়েছে এবং সেখানে কূটনীতিক ছাড়া আর কাউকে যেতে দেয়া হবে না।
নয়াদিল্লির মার্কিন দূতাবাসের ভেতর অবস্থিত আমেরিকান কমিউনিটি সাপোর্ট অ্যাসোসিয়েট ক্লাবে রয়েছে একটি বার,একটি সুইমিং পুল,রেস্টুরেন্ট ও একটি বিউটি পার্লার। গত কয়েক দশক ধরে ভারতে বসবাসরত মার্কিন নাগরিকরা সেখানে যাতায়াত করলেও খোবরাগাড়ে ইস্যুতে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপড়েনের জের ধরে ভারত সেখানে চলাচলের ওপর এ কড়াকড়ি আরোপ করল। সেইসঙ্গে মার্কিন দূতাবাসকে ব্যবহার করে যাতে কেউ কোনো বাণিজ্যিক তৎপরতা না চালাতে পারে সে নির্দেশও দিয়েছে নয়াদিল্লি। সূত্র: আইআরআইবি
মামলার ব্যাপারে দেবযানীর আবেদন খারিজ
ওয়াশিংটন: ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের ভিসা মামলার শুনানির দিন পেছানোর আবেদন নাকচ করে দিয়েছে একটি মার্কিন আদালত। আগামী ১৩ জানুয়ারি এই মামলার প্রাথমিক শুনানি হওয়ার কথা। কিন্তু তা পেছানোর আবেদন জানিয়েছিলেন দেবযানীর আইনজীবী।
মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়া এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান জামিন আবেদন করেছেন।
ডিজির টেবিলে ঝুলে আছে এনআইডি সংশোধনের ৬৯ হাজার আবেদন
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধনের ৬৯ হাজার ২৫২টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশার কাছে। এসব আবেদনের মধ্যে ২০২৫ সালের ৯৮৩টি এবং ২০২৬ সালের ৬৮ হাজার ২৬৯টি আবেদন রয়েছে।
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তন করতে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এ সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আবেদন গ্রহণ থেকে শুরু করে তা নিষ্পত্তির জন্যও সময়সীমা নির্ধারণ করেছে সংস্থাটি।
সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে যা বলা হয়েছে
সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে করা রিমান্ড আবেদনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কনটেন্ট প্রচার এবং সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ভারতীয় ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটি নতুন গাইডলাইন দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।
















