গাজীপুরের টঙ্গীতে মরকুন এলাকায় সেফটি ট্যাংকি বিস্ফোরণে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মোস্তফা (৬০) এবং তার মেয়ে কলেজ ছাত্রী মুক্তা (২২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মরকুন পশ্চিম পাড়া এলাকার মো: মোস্তফার বাড়ির সেফটি ট্যাংকির উপর নির্মিত ঘরে বাবা এবং মেয়ে রাতে ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৫ টার দিকে সেফটি ট্যাংকিটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে মোস্তফার ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে যায় এবং দু’জন গুরুতর আহত হন।
পরে তাদেরকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মুক্তা টঙ্গী সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ।
[b]গাজীপুর, ২ ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি)//এসএইচ[/b]