চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ১০টায় চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার বৈলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ শহরের লাখেরাজ পাড়ার নাম হৃদয় এবং শবিগঞ্জ উপজলোর রসুলপুর গ্রামের রাসেল (২০)। রাসেল রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অন্যদের পরিচয় জানা যায়নি।
শিবগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ জানিয়েছেন, রাত সোয়া ১০টার দিকে শিবগঞ্জের বৈলতলা এলাকায় গম বোঝায় একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়।
এসময় ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয় এবং আহত ১০ জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে দুই জন মারা যায়।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর [/b]
শ্রেণীহীন
ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৮
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ১০টায় চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার বৈলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে





