বগুড়ায় অজ্ঞাত এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।তবে কে বা কারা তাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে তা জানা যায়নি।
স্থানীয়রা জানান,মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন বগুড়া শহরতলীর মাটিডালি-পীরগাছা সড়কে মাডিটালী লোহারব্রীজ থেকে ৩শ’ গজ পূর্বে রাস্তার পার্শ্বে আগুনে পোড়া মৃতদেহ দেখতে পান। ওই ব্যক্তির মুখমন্ডল, বাম হাত এবং কোমড়ের নিচ থেকে সম্পূর্ণ পুড়ে যাওয়ায় কেউ তাকে চিনতে পারছে না।
তারা আরো জানান, আগুনে পোড়া মৃতদেহটির পার্শ্বে একটি বোতল, মোটরসাইকেলের একটি নাম্বার প্লেট, মোটরসাইকেলের তালা পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয় লোকজনের ধারণা ছিনতাইকারীরা তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীদের চিনতে পারায় তাকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে। সকাল সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে কোন পুলিশ আসেনি।
[b]বগুড়া,১১মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]