বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরের রোহিঙ্গা ফাঁড়ি এলাকার একটি বাসা থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক।
মোহাম্মদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আজিজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে টাইম নিউজ বিডিকে বলেন, সকালে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
তবে ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা তা স্পষ্ট করে বলতে পারেনি পুলিশ।
লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিহত আলাউদ্দিন মোহাম্মদপুর ৪৬নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেও জানান ওসি।
[b]ঢাকা, এসএইচ, ৩০জানুয়ারি, (টাইমনিউজবিডি)[/b]