কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় এক শিশু, চার নারী ও দুই পুরুষসহ ৬ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সাঁতরে তীরে উঠেছে অন্তত ১৫ জন। এখনও নিখোঁজ রয়েছেন ৩৫ থেকে ৪০ জনের মতো যাত্রী।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পটুয়াখালীর কলাগাছিয়া এলাকায় ইসাদী নদীতে এমভি শাথিল নামে লঞ্চটি ডুবে যায়। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে চেষ্টা চলছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1399128302.jpg[/img]
কলাগাছিয়ার সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান শিশু, চার নারী ও দুই পুরুষসহ ৬টি মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘লঞ্চডুবির পর অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী সাঁতরে তীরে উঠে আসে। বাকিরা নিখোঁজ রয়েছে। উদ্ধারকারীরা নদী থেকে ৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে। নৌকা ও ট্রলার নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে স্থানীয় লোকজন। তবে প্রশাসনের কাউকে দেখা যায়নি।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1399128575.jpg[/img]
লঞ্চমালিক শাহজাহান খানের ছেলে শিপলু খান জানিয়েছেন, দুপুর ১২টার দিকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে গলাচিপা থেকে পটুয়াখালী আসছিল এমভি শাথিল। বিকেল সাড়ে ৩টার দিকে লঞ্চটি কলাগাছিয়া এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে। এসময় প্রবল বাতাসে লঞ্চটি নদীতে ডুবে যায়।
কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান মো. দুলাল মিয়া জানান, এমভি শাতিল ডুবে যাওয়ার পর স্থানীয় লোকজন ট্রলার ও নৌকা নিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
৭ মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ৩৫
কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় এক শিশু ৪ নারী ও দুই পুরুষসহ ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সাঁতরে তীরে উঠেছে অন্তত ১৫ জন। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৩৫ থেকে ৪০ জনের মতো যাত্রী। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পটুয়াখালীর কলাগাছিয়া এলাকায়





