জামালপুরের বকশীগঞ্জে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারকে সম্বর্ধনা দিয়েছে সাধারন মানুষ।
সোমবার সকালে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।
এসময় বকশীগঞ্জ উপজেলার প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন। সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ কুব্বাছ আলী মাষ্টার। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক পুলিশের মহা পরিদর্শক আব্দুল কাইয়ুম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামাতে ইসলামের বকশীগঞ্জ উপজেলার আমির সাজ্জাদ হোসাইন, সাধারন সম্পাদক আদেল ইবনে আওয়াল, জাতীয় পার্টির সভাপতি আবিরুজ্জামান আক্কাস মাষ্টার, জাতীয় পার্টির বর্ষিয়ান নেতা ও বিশিষ্ট সমাজ সেবক হামিদুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান উজ্জল, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল সাফি লিপন, কামালপুর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তুফা কামাল, বকশীগঞ্জ সদর চেয়ারম্যান প্রমুখ।
আব্দুর রউফ তালুকদার পরপর তিন বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও ছিলেন। তিনি উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
বকশীগঞ্জে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা
জামালপুরের বকশীগঞ্জে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারকে সম্বর্ধনা দিয়েছে সাধারন মানুষ। সোমবার সকালে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।





