কুষ্টিয়ার দৌলতপুরের গুলাবাড়ি ঘাট এলাকা থেকে অস্ত্র,গুলি ও ম্যাগজিনসহ ৩ জনকে আটক করেছে র্যাদব। সোমবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউপি’র পদ্মা নদী সংলগ্ন গোলাবাড়ি ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল,৫ রাউন্ড গুলি,২টি ম্যাগজিন ও ১টি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়।
র্যা ব সূত্র জানায়,অস্ত্র ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে র্যা ব-১২ হোসেনাবাদ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় র্যারব সদস্যরা উপজেলার মরিচা ইউনিয়নের ফারাকপুর ভাংগাপাড়া গ্রামের ভাদু মন্ডলের ছেলে মিঠু (৩০) ও মরিচার জালাল (৩২) এবং নাটোরের সিদ্দিক (৩৫) কে আটক করে।
বর্তমানে তাদের হোসেনাবাদ র্যা্ব ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]