বরিশাল সদর উপজেলায় সরকার দলীয় সমর্থকদের কেন্দ্র দখল করে জালভোট দেওয়ার অভিযোগে ১১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ওই ১১ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার জানান, অনিয়মের অভিযোগে বরিশাল সদর উপজেলার ৬৬টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্রগুলো হলো- সদর উপজেলার তিলকলাডেমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বিল্ববাড়ি মাদ্রাসা, কর্ণকাঠী উচ্চ বিদ্যালয়, চাদপুরা ইউনিয়ন ছাত্র উচ্চ বিদ্যালয় চাদপুরা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়, রায়পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হবিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাপিলাদি জুনিয়র উচ্চ বিদ্যালয়।
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন। তিনি জানান, জালভোট দেওয়ায় একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
বরিশাল সদর উপজেলায় সরকার দলীয় সমর্থকদের কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার অভিযোগে নির্বাচন বর্জন করেছে বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ৩ প্রার্থী। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ১৯ দল।
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
বরিশালে ১১ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
বরিশাল সদর উপজেলায় সরকার দলীয় সমর্থকদের কেন্দ্র দখল করে জালভোট দেওয়ার অভিযোগে ১১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ওই ১১ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিতের ঘোষণা দেওয়া হয়।





