[b]ইসলামাবাদ:[/b] ইংরেজি নববর্ষের প্রথম দিনে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত তথ্য বিনিময় করল চিরবৈরী প্রতিবেশি পাকিস্তান ও ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য আদান-প্রদানের বিষয়টি স্বীকার করেছে। খবর ডন অনলাইনের।
১৯৮৮ সালে সম্পাদিত একটি চুক্তি অনুযায়ী প্রতি বছরের প্রথম দিনে অর্থ্যাৎ ১ জানুয়ারিতে পারমাণবিক তথ্য আদান-প্রদান করে থাকে দেশ দুটি। ১৯৯২ সাল থেকে এই ধারা চলে আসছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার আবারো পারমাণবিক অস্ত্র সংক্রান্ত তথ্য বিনিময় করল তারা।
পারমাণবিক অস্ত্র ছাড়াও বন্দী সংক্রান্ত তথ্যও বিনিময় করেছে দেশ দুটি। তবে, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যায়নি।
২০০৮ সালে মুম্বাই হামলার পর দেশ দুটির মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। সেই সময় থেকে সম্পর্কের উন্নয়নে চেষ্টা করে যাচ্ছে দেশ দুটি। এই হামলার জন্য ভারত পাকিস্তানভিত্তিক উগ্রপন্থী সংগঠনকে দায়ী করে আসছে। ভারত আরো দাবি করে আসছে, হামলাকারীরা পাকিস্তানের মাটি ব্যবহার করে এ হামলা চালায়। হামলার পরিকল্পনাটিও করা হয় পাকিস্তানের মাটিতেই। তবে, পাকিস্তান তা অস্বীকার করে আসছে।
এদিকে, সাম্প্রতিক মাসগুলোতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে সংঘাত ব্যাপকহারে বেড়ে গেছে। থেমে থেমে গুলি বিনিময় ও উভয় দেশের সৈন্য নিহত হওয়া ছিল গত কয়েক মাসের নিত্য-নৈমিত্তিক ঘটনা। এর মধ্যেই অবশ্য দুদেশ সম্পর্কের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
শ্রেণীহীন
পাকিস্তান ও ভারতের পারমাণবিক তথ্য বিনিময়
ইসলামাবাদ: ইংরেজি নববর্ষের প্রথম দিনে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত তথ্য বিনিময় করল চিরবৈরী প্রতিবেশি পাকিস্তান ও ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য আদান-প্রদানের বিষয়টি স্বীকার করেছে। খবর ডন অনলাইনের।





