সাভারের হেমায়েতপুরে ফা-অ্যাপারেলস নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে । শনিবার সকালে শ্রমিকদের বিক্ষোভের মুখে গাঢাকা দিয়েছে ওই কারখানার কর্মকর্তা ও মালিকপক্ষ।
শ্রমিকরা জানিয়েছে, বরাবরই তাদের বেতন পরিশোধে টালবাহানা করে আসছে কারখানা কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় শিপমেন্ট করতে না পারার অজুহাত দেখিয়ে ডিসেম্বর মাসের বেতন এখনো পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। পরে এক সপ্তাহ বন্ধ রাখে কারখানা।
আজ শনিবার শ্রমিকরা সকালে কারখানায় গিয়ে দেখতে পায় অধিকাংশ যন্ত্রপাতি সরিয়ে ফেলেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে শ্রমিকরা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। কারখানায় প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কর্মরত।
আশুলিয়া শিল্প-পুলিশের পরিচালক এসপি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের শান্ত করার চেষ্টা চলছে।
[b]সাভার, ২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//ইএইচ/এফএ[/b]
শ্রেণীহীন
সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
সাভারের হেমায়েতপুরে ফা-অ্যাপারেলস নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে । শনিবার সকালে শ্রমিকদের বিক্ষোভের মুখে গাঢাকা দিয়েছে ওই কারখানার কর্মকর্তা ও মালিকপক্ষ। শ্রমিকরা জানিয়েছে, বরাবরই তাদের বেতন পরিশোধে টালবাহানা করে আসছে কারখানা কর্তৃপক্ষ





