খুলনা মহানগরীর সোনাডাঙ্গাস্থ কেসিসির ময়লাপোতা বস্তিতে অগ্নিকান্ডের ঘটনায় ৭০টি বাড়িঘর ভস্মীভূত হয়েছে। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শবর্তী হরিজন কলোনীতে ছড়িয়ে পড়ে। এতে কলোনীর বেশ কয়েকটি ঘর পুড়ে যায়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি।
সোনাডাঙ্গা হরিজন কলোনীর বাসিন্দা হরিজন সম্প্রদায়ের নেতা প্রদীপ জানান, রাত সোয়া ৮টার দিকে সোনাডাঙ্গার ময়লাপোতা বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। এতে হরিজন কলোনীরও বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। ময়লাপোতা বস্তিতেও হরিজন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন বলে প্রদীপ জানান।
অগ্নিকান্ডের খবর শুনে খুলনা-২ আসনের এমপি মিজানুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, ময়লাপোতা বস্তিতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে তিনি কিছু জানাতে পারেননি।
এদিকে ফায়ার সার্ভিসের খুলনার বয়রা ও টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা জানান, মহানগরীর বিভিন্ন স্টেশন থেকে মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কতগুলো বাড়িঘর পুড়ে গেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তারা।
সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সাঈদুর রহমান জানান, আগুনে ময়লাপোতা কেসিসির বস্তির প্রায় ৭০টি বাড়িঘর পুড়ে গেছে। ওই বস্তিতে ২৫০টি পরিবার রয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা, ৩১ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//জেডআই
শ্রেণীহীন
খুলনাতে পুড়ে গেল ৭০টি বাড়িঘর