ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আল-আমিন শাহিন (৩০) ও চান মিয়া (৩৮) নামে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের বাড়ি ঢাকা সাভারে। আহত পলাশ জানায়, তারা ঢাকা থেকে প্রাইভেটকারে শাহজালাল মাজার যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন।
হাইওয়ে পুলিশ সার্জেন্ট নূর জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় প্রাইভেটকার ও বিশ্বরোডমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এছাড়া প্রাইভেটকারের আরো দুই যাত্রী আহত হয়। আহত ও নিহতদের ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]