পিরোজপুরের কাউখালী উপজেলায় অগ্নিকাণ্ডে একটি হোটেল ও তিনটি দোকান পুড়ে গেছে।এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে , মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে কাউখালীর উত্তর বন্দরে সকাল সন্ধ্যা নামের একটি হোটেলে তেলের চুলার বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটে।সাথে সাথেই আগুন ছড়িয়ে পড়ে।এ সময় সকাল-সন্ধ্যা হোটেলে নাস্তা করতে আসা এক যুবক ও হোটেল কর্মচারী লিটু দগ্ধ হয়ে আহত হন। আহতদের কাউখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই হোটেল ও তিনটি মুদির দোকান পুড়ে যায়।
কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির টাইম নিউজকে জানান, এ ঘটনায় অর্ধ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
[b]পিরোজপুর,১১মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
শ্রেণীহীন
কাউখালীতে আগুনে পুড়ে গেছে ৪টি দোকান;আহত ২
পিরোজপুরের কাউখালী উপজেলায় অগ্নিকাণ্ডে একটি হোটেল ও তিনটি দোকান পুড়ে গেছে।এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে , মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে





