গাজীপুরের কাপাসিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ১০ জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগ মিছিল বের করে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ করে। এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে অপর একটি মিছিল সমাবেশ স্থলে পৌঁছে অতর্কিত হামলা করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
পুলিশের উপস্থিতিতে সংঘর্ষে চলাকালে দুই পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। পরে হামলাকারীরা সাউথ ইস্ট ব্যাংকের কাঁচ ভাঙচুর ও কয়েকটি দোকানে হামলা করে। পুলিশ ঘটনাস্থল থেকে সাবেক ছাত্রলীগ জেলা সভাপতি আনিছুর রহমান আরিফসহ ১০ জনকে আটক করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উপজেলা আওয়ামী লীগ কমিটি নিয়ে বিরোধে সম্প্রতি সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ সাধারণ সম্পাদক আনিছুর রহমান আরিফকে বহিস্কার করেন। পরে আনিছুর রহমান আরিফও পাল্টা সভাপতি শহীদকে বহিস্কার করেন। পাল্টাপাল্টি বহিস্কার ও আধিপত্য নিয়ে দুই গ্রুপের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
কাপাসিয়ায় আ.লীগের দু'পক্ষের সংঘর্ষ,আহত ১০
গাজীপুরের কাপাসিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ১০ জনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ





