[b]সিলেট:[/b] মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করেছে পুলিশ।

এর মধ্যে সিলেট মহানগর এলাকা থেকে ৫ জনকে এবং বাকি ২২ জনকে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে আটক করা হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আয়ুব জানান,মহানগরের কোতোয়ালি থানায় আটক ৫ জনের মধ্যে ২ জন শিবির ও ২ জন বিএনপি কর্মী।

এছাড়া সন্দেহভাজন হিসেবে আরেকজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে,সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ কমিশনার রওশনুজ্জামান সিদ্দিকী  জানান,নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আরও ২২ জনকে আটক করা হয়েছে