বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকা থেকে ৪ লাখ টাকা মূল্যের চারটি ‘বাঁধা’ জাল আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাতে বিআরটিসি’র একটি বাস থেকে এই জাল আটকের পর শুক্রবার সকাল ১১টায় মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার ভাস্কর সাহা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জালগুলো বাসের ছাদ থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জাল যশোর জেলা থেকে ভোলার চরফ্যাশন উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছিল। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
জেলা মৎস্য কর্মকর্তা বিমল কুমার দাস জানিয়েছেন, শুক্রবার ৪টি ‘বাঁধা’ জাল ডিবি পুলিশের কাছ থেকে জেলা মৎস্য বিভাগ তাদের জিম্মায় নিয়েছে। তবে শুক্রবার বন্ধের দিন থাকায় জালগুলো পোড়ানো সম্ভব হয়নি।
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]