সাতক্ষীরার তালা উপজেলার টেন্ডার বাক্স ছিনতাই চেষ্টাকালে ২ ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। মঙ্গলবার বেলা ২টায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভাম্যমাণ আদালতের বিচারক শফিকুর রহমান তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলেন,তালা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানের ভাতিজা মুন্নাফ হোসেন শিম্পু এবং উপজেলা ছাত্রলীগ নেতা ফজলুর রহমান।
শিম্পুকে ৬ মাস ও ফজলুর রহমানকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুর রহমান বলেন,মুন্নাফ হোসেন শিম্পু ও ফজলুর রহমান দপ্তরে রক্ষিত টেন্ডার বাক্স ছিনতায়ের চেষ্টা করে। তখন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাদের আটক করে পুলিশে দেয়।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]