সিলেটে মনোনয়ন নিয়ে বিএনপি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। দলীয় হাই কমান্ডের নির্দেশ উপেক্ষা করে একাধিক প্রার্থী মাঠে রয়েছেন। তারা প্রত্যেকেই নিজেকে দলের মনোনীত প্রার্থী বলে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ফলে দলীয় আভ্যন্তরীণ কোন্দল মাথাচাড়া দিয়ে উঠেছে।
প্রার্থীরা নিজ নিজ বলয়ে যার তার পক্ষে পাল্লা ভারি করার চেষ্টা করছেন। সভা সমাবেশে নিজের যোগ্যতা জানান দেয়ার প্রচেষ্টা চলছে। পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের বাসায় ধরনা দিচ্ছেন।
মনোনয়ন প্রত্যাশীরা গভীর রাত পর্যন্ত ভিড় করছে স্থানীয় শীর্ষ নেতাদের বাসায়। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী জেলা মহানগর ও উপজেলা নেতাদের নিয়ে দফায় দফায় বৈঠক করেও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছেন না।
জেলা উপজেলা কমিটির মতামত কিংবা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভোটের মাধ্যমে একক প্রার্থী দেয়ার নির্দেশনা থাকলেও গ্রুপিংয়ের কারণে সিদ্ধান্ত নিতে পারছে না স্থানীয় বিএনপি।
এনিয়ে স্থানীয় বিএনপিতে টানপোড়ন সৃষ্টি হয়েছে।
অপরদিকে কোম্পানীগঞ্জ উপজেলা ছাড়া ৫টি উপজেলায় আওয়ামী লীগ চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে।
শনিবার রাতে জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত ঘোষণা করা হয়েছে।
বিশ্বনাথ উপজেলায় চেয়ারম্যান পদে ফিরুজ খান পংকি, ভাইস চেয়ারম্যান পদে আলতাব হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন রহমান চৌধুরী তানিয়া। গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে শরফ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাদিরা বেগম শীলা।  
গোয়াইনঘাট উপজেলায় চেয়ারম্যান পদে লুৎফুর রহমান লেবু, ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট জামাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফিয়া বেগম। জৈন্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে মোহাম্মদ আবদুল্লাহ, ভাইস চেয়ারম্যান পদে সিরাজুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়মতি রানী।
জকিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাজনা সুলতানা চৌধুরী।
কোম্পানীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে হুমায়ুন কবির মছব্বির এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রমা রানী দাসকে একক প্রার্থী হিসেবে দলীয় সমর্থন প্রদান করা হয়।
এছাড়া কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে প্রার্থীতা চূড়ান্ত করা না হলেও এ ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে বলে দলীয় সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
এমপি, আনম শফিকুল হক, আশফাক আহমদ প্রমুখ।
[b]সিলেট, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//ইএইচ[/b]