প্রথিতযশা সাংবাদিক এবিএম মূসার মরদেহ জাতীয় প্রেসক্লাবে নেওয়া হয়েছে। সেখানে সাংবাদিকসহ এবিএম মূসার ভক্ত,গুণগ্রাহীরা তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।
তার দ্বিতীয় নামাজে জানাজা বাদ জোহর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। নামাজে জানাজার পর তাকে দাফনের উদ্দেশে ফেনীর ফুলগাজী উপজেলার কুতুবপুর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। [img]http://www.timenewsbd.com/contents/public/201404/1397126919.jpg[/img]
এর আগে এবিএম মূসার মরদেহ রাজধানীর ল্যাবএইড হাসপাতালের হিমঘর থেকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রিজার্ভ ভ্যানে জাতীয় প্রেসক্লাবে নেওয়া হয়।
সবকিছু ঠিক থাকলে রাত দশটার মধ্যে তাকে দাফন করা হবে বলেও তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
লাইফ সাপোর্টে থাকা সাংবাদিক এবিএম মূসাকে বুধবার দুপুরে চিকিৎসকরা মৃত ঘোষণা করার পরই তাকে তার নিজ বাসভবন মোহাম্মদপুরের ইকবাল রোডে নিয়ে আসা হয়।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]
শ্রেণীহীন
জাতীয় প্রেসক্লাবে এবিএম মূসাকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
প্রথিতযশা সাংবাদিক এবিএম মূসার মরদেহ জাতীয় প্রেসক্লাবে নেওয়া হয়েছে। সেখানে সাংবাদিকসহ এবিএম মূসার ভক্ত,গুণগ্রাহীরা তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। তার দ্বিতীয় নামাজে জানাজা বাদ জোহর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। নামাজে জানাজার পর





