[b]ঢাকা: [/b]দশম সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় সংসদ ভবনের শপথকক্ষে এ অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব আশরাফুল মকবুল।
বুধবার নির্বাচন কমিশন দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯০ জন সংসদ সদস্যের তালিকা গেজেট আকারে প্রকাশ করে। এরপরই এ গেজেট নির্বাচন কমিশন সংসদ সচিবালয়ে পাঠিয়ে দেয়।
সংবিধানের ১৪৮ (২ক) অনুচ্ছেদ অনুযায়ী গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী সংসদ সচিবালয় শপথের এ ব্যবস্থা নিয়েছে।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন প্রার্থী নির্বাচিত হওয়ায় গত ৫ জানুয়ারি সারা দেশে ১৪৭টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন এর মধ্যে আটটি আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করে। পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অনুষ্ঠিত যশোর ১ ও ২ সংসদীয় আসনে বেসরকারিভাবে আওয়ামী লীগ থেকে নির্বাচিত দু’জন সংসদ সদস্যকে কারণ দর্শানোর নোটিশ করে। ফলে সব মিলিয়ে ১০ আসন বাদে নির্বাচন কমিশন ২৯০টি আসনে নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে।
২৯০ আসনের মধ্যে আওয়ামী লীগের ২৩০টি, জাতীয় পার্টির ৩৩টি, ওয়ার্কার্স পার্টির ৬টি, জাসদের ৫টি, জাতীয় পার্টি -জেপি, তরিকত ফেডারেশন ও বিএনএফ একটি করে এবং স্বতন্ত্র সদস্যরা ১৩টি আসন পেয়েছে।
শপথ নিলেন নবনির্বাচিত এমপিরা
দশম সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় সংসদ ভবনের শপথকক্ষে এ অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব আশরাফুল মকবুল
জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় ভাঙচুর হয়েছে।
মারা গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহব্বত জান চৌধুরী মারা গেছেন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
ক্ষমতাচ্যুত ও দেশত্যাগ করা দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন- সাম্প্রতিক সময়ের এমন আলোচনাকে দল টিকিয়ে রাখার জন্য একটা রাজনৈতিক কথা, এছাড়া আর কিছুই নয়, এর বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন তিনি।
জাতীয় পার্টিকে ধ্বংসের ষড়যন্ত্র সফল হয়নি: আসুদ
জাতীয় পার্টিকে শেষ করতে ৫ আগস্টের পর থেকে নানা ষড়যন্ত্র করা হয়েছে। তবে সেই চেষ্টা কখনো সফল হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ।
















