দাম না পাওয়ায় রংপুরের মাহিগঞ্জ সাতমাথা মহাসড়কে বস্তা থেকে আলু ঢেলে বিক্ষোভ করেছে কৃষকরা।
বুধবার দুপুরে কয়েকশ কৃষক প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।
এ সময় কৃষকরা অভিযোগ করে বলেন, প্রতি কেজি আলু উৎপাদন করতে তাদের আট থেকে ১০ টাকা খরচ হয়েছে। কিন্তু তারা বর্তমানে ক্ষেত থেকে আলু তুলে প্রকার ভেদে দেড় টাকা থেকে তিন টাকা দরে বিক্রি করছে। এ অবস্থায় আলুতে ভর্তুকি ও রপ্তানি করার উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন আব্দুল কুদ্দুস, শহিদুল ইসলাম, আলতাফ হোসেন প্রমুখ।
রংপুর,১২ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ
শ্রেণীহীন
রংপুরে আলুর দাম না পাওয়ায় কৃষকের বিক্ষোভ
দাম না পাওয়ায় রংপুরের মাহিগঞ্জ সাতমাথা মহাসড়কে বস্তা থেকে আলু ঢেলে বিক্ষোভ করেছে কৃষকরা। বুধবার দুপুরে কয়েকশ কৃষক প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ





