আগামীকাল বিশ্ব মা দিবস। মে মাসের দ্বিতীয় রোববার বাংলাদেশে বিশ্ব মা দিবস পালন করা হয়। গত কয়েক বছর ধরে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।
মা দিবসের মূল উদ্দেশ্য, মাকে যথাযথ সম্মান দেওয়া। যে মা জন্ম দিয়েছেন, লালন-পালন করেছেন, তাঁকে শ্রদ্ধা দেখানোর জন্য দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি পালন করবে। মা হচ্ছে এমন একটি শব্দ, যা স্বর্গীয় পুণ্যতায় প্লাবিত করে। কবির ভাষায়, 'মা কথাটি ছোট্ট অতি কিন্তু জেন ভাই/ ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই।' 'শীতল হতো প্রাণটা, মায়ের হাতটা বুকে পেলে।'
পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন তারিখে মা দিবস পালন করা হয়। যেমন ফেব্রুয়ারির দ্বিতীয় রোববার নরওয়েতে, মার্চের চতুর্থ রোববার আয়ারল্যান্ড, নাইজেরিয়া ও যুক্তরাজ্যে এবং বাংলাদেশে মে মাসের দ্বিতীয় রোববার দিবসটি পালন করা হয়।
মা দিবসের প্রবক্তা আনা জার্ভিস দিবসটির বাণিজ্যিকীকরণের বিরোধিতা করে বলেছিলেন, মাকে কার্ড দিয়ে শুভেচ্ছা জানানোর অর্থ হলো, তাঁকে ২ কলম লেখার সময় হয় না। চকলেট উপহার দেওয়ার অর্থ হলো, তা নিজেই খেয়ে ফেলা।
আনা জার্ভিস মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর ও ওহাইওর মাঝামাঝি ওয়েবস্টার জংশন এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর মা অ্যান মেরি রিভস জার্ভিস সারা জীবন ব্যয় করেন অনাথ-আতুরের সেবায়। মেরি ১৯০৫ সালে মারা যান। লোকচক্ষুর অগোচরে কাজ করা মেরিকে সম্মান দিতে চাইলেন মেয়ে আনা জার্ভিস। অ্যান মেরি রিভস জার্ভিসের মতো দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব মাকে স্বীকৃতি দিতে আনা জার্ভিস প্রচারণা শুরু করেন। সাত বছরের চেষ্টায় মা দিবস মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পায়।
[b]ঢাকা, ১০ মে, (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
শ্রেণীহীন
রোববার বিশ্ব মা দিবস
আগামীকাল বিশ্ব মা দিবস। মে মাসের দ্বিতীয় রোববার বাংলাদেশে বিশ্ব মা দিবস পালন করা হয়। গত কয়েক বছর ধরে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। মা দিবসের মূল উদ্দেশ্য, মাকে যথাযথ সম্মান দেওয়া।





