চাঁদপুরের ডাকাতিয়া নদীতে ডুবে নিখোঁজ হওয়ার ১৪ ঘণ্টা পর মীম (৭) নামে একটি শিশুর লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার সকাল ৮টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
মীম চাঁদপুর শহরের পূর্ব শ্রীরামদী এলাকার মো. খলিলুর রহমান মোল্লার মেয়ে। সে স্থানীয় ৩ নম্বর বালিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
মঙ্গলবার সকালে কোস্টগার্ড অফিসের একটি পন্টুনের পাশে মীমের ভাসমান লাশ পাওয়া যায়। পরে কোস্টগার্ড সদস্যরা লাশ উদ্ধার করে চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]